লিঙ্গের প্রতি আকর্ষণ চিরন্তন। প্রাকৃতিক নিয়মেই নারী-পুরুষের সম্পর্ক
যুগে যুগে চলে আসছে।কিন্তু ওই পুরুষই এক সময় নারীর জীবনে ক্ষতির কারণ হয়ে
ওঠে। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।বলিউডের ফ্যাশন আইকন,
ইয়ং, প্রাণবন্ত তারকা সোনম। কিন্তু ভালোবাসার
মানুষটিকে ঘিরে আছে ধূম্রজাল। ২৮ বছর বয়সে এখনো তিনি একা। হয়তো মনের মতো
মানুষ খুঁজে পাননি, বা আছে কোনো তিক্ত অভিজ্ঞতা! কিন্তু সোনম সাফ জানিয়ে
দিলেন, তার মনের জায়গাটিতে এখনো কেউ পৌঁছতে পারেনি। কিন্তু সোনমের এর পরের
বাক্যটিতে লাগে ধাক্কা। অনেকটা জীবন থেকে যেন প্রেম বাষ্প হয়ে যাওয়ার
মতো! পুরুষরাই নাকি নারীদের ক্ষতি করে।তাই তিনি পুরুষদের কাছে ছবির
প্রয়োজন ছাড়া তেমন একটা ভেড়েন না।সোনম সবচেয়ে বেশি তৃপ্তি পান নারীদের
সঙ্গে কাজ করে। নারীদের সঙ্গ তাকে আনন্দিত করে। সব সময় নারীদের ঘিরে
থাকতেই পছন্দ করেন তিনি। এমনটাই জানালেন আইএএনএস এর এক সাক্ষাতকারে সোনম।
তবে সোনম মনে করেন তিনি মোটেও ভুল পথে পা বাড়াচ্ছেন না। তার স্টাইলের ধরনে, কিংবা কাজে কিংবা ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে। তার জীবনে তার বাবা অনিল আদর্শ। তিনি বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, আর তাতে নতুন কিছুর সন্ধান পান। হয়তো সে কারণেই সোমনকে প্রতিবারই নতুন কোনো ফ্যাশনে দেখা যায়।
তবে সোনম ইতিমধ্যেই করেছেন বেশ কয়েকটি ছবি। এরমধ্যে ‘সাওয়ারিয়া’,'দিল্লি সিক্স’ ও ‘প্লেয়ার্স’,‘থ্যাংক ইউ’, ‘মাসুম’ আর ‘প্লেয়ার’ বিশেষ। তার ছবি খুব বেশি হিট না হলেও তিনি থেমে থাকেননি। কিছুদিন বিরতির পর আবারো তাকে দেখা যাবে আপকামিং ‘রঞ্জনা’,'খুব সুরত’ ছবিতে। তবে ছবির অভিনেতাদের কাছ থেকে দূরে থাকেন তা কিন্তু নয়, বরং অভিনেতারা সোনমের ভালো বন্ধু।

0 মন্তব্য: