Showing posts with label ভালবাসায় করণীয়. Show all posts
Showing posts with label ভালবাসায় করণীয়. Show all posts
thumbnail

প্রেমটা হয়নি

Posted by Unknown  | No comments



হয়ত প্রেমটা হয়ে যেত
যদি কিছু টাকা দিয়ে বলতাম মার্কেট করে আসো ,,
হয়ত প্রেমটা হয়ে যেত
যদি বলতাম ,তুমি অপ্সরা ,তুমি চন্দ্রমুখী ,তুমি স্বপ্নপরী ,
হয়ত প্রেমটা হয়ে যেত
যদি বলতাম তুমিই প্রথম তুমিই শেষ;
হয়ত প্রেমটা হয়ে যেত যদি না বলতাম সত্য ,
যদি উড়াতাম তার মোহনায় মরিচিকার ঘুড়ি ,
তার চোখে একেঁ দিতাম মিথ্যে আশা !
হয়ত প্রেমটা হয়েই যেত !
যদি এক জোছনায় মাখামাখি করতাম দুজনে....
ডুবিয়ে দিতাম তার তরে মোর স্বপ্ন ডিঙাঁ ;
হয়ত প্রেমটা হয়েই যেত ,
প্রেমটা হয়নি
আমি মিথ্যে বলতে পারিনি ।।
Read More»

thumbnail

শীতকালের বাসর রাত

Posted by Unknown  | No comments


গ্রামের বাড়ির বিয়ে গুলোতে আসলেই অন্যরকম মজা হয় ... একবার মনে আছে একজনের গায়ে হলুদে তার গায়ে কি পরিমান কাদা মাখানো হয়েছিল, সেই সাথে দু বাড়ীর মানুষ একে অপরকে কাদা মাখিয়ে একসাথে পুকুরে গোসল করতে নেমেছিলো ... আমি তখন অনেক ছোট তাই সে দুরে দাড়ায়ে এ সব দেখেছিলাম ... তবে বড় হয়ে একটু আধটু মজা যে করেছিলাম ... তবে খুব বেশী কিন্তু না :P বিয়ে অনুষ্ঠানের অনেক কাহানী আগেও বলেছি আজকে বরং বাসর ঘরের একটা কাহানী বলি ...

শীতকালের কোন এক সময়ে আমার দুর সম্পর্কের এক চাচাতো ভাই এর বিয়েতে গিয়েছি, এমনিতে গ্রামে শীত বেশী তার উপরে এতটা পরিচিত না সবার সাথে , আর বয়স ও খুব একটা বেশী না ... ক্লাস ৬ - ৭ এ পড়ি , সুতরাং কেউ সেই টাইপ পাত্তা দেয় না , কি আর করা সারা দিন খাওয়া দাওয়া আর পরিচিতদের সাথে ঘুরে ফিরে সময় কাটিয়ে দেয়ার পরে যখন জানলাম আজকে তাদের বাসর রাত, আর বড়দের অনেক কে দেখালম কি করা হবে আজকের রাতে তাই নিয়ে নিজেদের মাঝে ফিসফিস করছে, তাই দেখে নিজেরও ইচ্ছে হলো ওদের সাথে মজা করতে, কিন্তু অন্তুরে কেউ নিজেদের দলে নিলো না, বিশেষ করে একটা বড় আপু আর ওর বোনেরা (যার বাসর রাতে এইটার শোধ নিয়েছিলাম সেই রকম ভাবে ;) ) ... ওরাই কে কি করবে তাই ঠিক করছিলো বাগানে বসে বসে ...

এর পরে কি আর করা, বন্ধুদের সাথে নিয়ে স্কুলের মাঠে চলে গেলাম বিকেলের দিকে অন্যদের খেলা দেখতে দেখতে মুড়ি চানাচুর মাখা খাচ্ছিলাম একটা দোকানে বসে ... হঠাৎ দোকানদার বলে -- আপনারা নতুন আসছেন এইখানে, পটকা লাগবে ?
আমি বলি -- পটকা কি জিনিস ?
আমার সাথে একজন বলে -- আতশবাজী ...
সাথে সাথে মাথার মধ্যে একখান হিটলারী বুদ্ধি এসে গেল ... নগদে এক প্যাকেট চকলেট বাজী কিনে সন্ধ্যার সময় রওনা হলাম বিয়ে বাড়ীর দিকে ....

রাতের বেলা, সবাই ঘুমুতে যাবে ... এমন সময় আপুরা দেখি বর-বৌ এর বাসর ঘরে বসে বসে ওদের সাথে দুষ্টুমি করছে, আমাদের ছোট্ট দলটাও ওদের সাথে যোগ দিতে ও ঘরে সুন্দর করে সাজানো বেডটার চারপাশে দাড়াতেই ওরা আবার ক্যাচাল শুরু করে দিলো , ছোটরা এখানে কি করে রে , যাও ঘুমুতে যাও ... আবার এমনভাবে অপমানিত হয়ে ফেরত আসছি এমন সময় একজন বললো , আজকে দেখি অনেক মশা.... তোদের কেউ একজন দুটো মশার কয়েল নিয়ে আসিস তো এই ঘরে ... আচ্ছা আনছি বলে বের হতেই দুজন কে পাঠিয়ে দিলাম আন্টিদের কাছ থেকে কয়েল আনতে আর আমরা অপেক্ষা করতে লাগলাম ঘরের বাইরে ...

কিছুক্ষন পরের দৃশ্য .... বাসর ঘরে দুটো কয়েল হাতে অন্তু আর তার এক কাজিনের প্রবেশ, একটা কয়েল ঘরের এক অন্ধকার কোনায় আরেকটা কয়েল বেডের নীচে রেখে দুজনের প্রস্হানপূর্বে আরেকবার আপুদের খিকখিকানী হাসির সাথে টিপ্পুনি খাওয়া -- আজকে আমরা ওদের সাথে সারা রাত গল্প করবো, তোমরা যাও ঘুমাও ...এ কথা শুনে নিরব হাসি দিয়ে ওদের দুজনের প্রস্হান .... ঘন্টা খানিক পরে, বাসর ঘর থেকে মেয়েগুলোর খিক খিক হাসি আর হট্টোগোলের আওয়াজ ছাপিয়ে একটু অন্যরকমের আওয়াজ পাওয়া গেল ... বুম !!!! :P :P





Read More»

thumbnail

ভালবাসা কি

Posted by Unknown  | No comments


ভালবাসাকে কখনো শারিরীক সম্পর্কের
সাথে তুলনা করলে তুমি সত্যিকারের
ভালবাসা কি বুঝতে পারবে নাএকটা
মানুষকে তুমি ভালবাস যখন তার চেহারা,
ফিগার বা ধন-দৌলত তোমার কাছে
তোমার কাছে অর্থহীন মনে হবেসবসময়
সে কিসে খুশি হয় সেটা তোমার মাথায়
ঘুরবেনিজে কস্ট করে হলেও তাকে একটু
সুখ দেওয়ার চেস্টা করবেতুমি যদি কিছু
কর তার ভাল লাগার জন্যে করবে, নিজের
জন্যে নয়তার ভাললাগাকে প্রাধান্য
দিবে আগে
Read More»

thumbnail

এ এক অন্যরকম ভালবাসা...

Posted by Munshi  | 1 comment


ক্লাস এ ঢুকেই মিথিলার মেজাজটা খারাপ হয়ে গেলকারন তখনো কেউই এসে পৌঁছায়নি। শুধুমাত্র রাতুল পিছনের টেবিলটাতে একা বসে আছেএই ছেলেটাকে মিথিলা একদমই পছন্দ করে না। ক্লাসের সবচেয়ে অমনোযোগী, বাজে ছাত্র
হিসেবেই রাতুল পরিচিতআর দেখতেও কেমন জানি অগোছালোমাথার চুলগুলো উসকো-খুসকোপরনের কাপড় গুলোও অপরিষ্কার। মিথিলাকে দেখলেই ছেলেটা কেমন জানি হা করে তাকিয়ে থাকেএই কারনে ছেলেটাকে মিথিলার আরও বেশি অপছ...ন্দ। বিকেলবেলা মিথিলা তার বান্ধবী লগ্নের সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলো যে তাদের ক্লাসের রাতুল, সুজয়ের কাছে মার খেয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। মিথিলা, সুজয়কে খুব ভাল করেই চেনে। আগে প্রায়ই রাস্তায় মিথিলাকে বিরক্ত করতো। বখাটে ছেলেরা তো মারামারি করবেই, এটাই তো স্বাভাবিকতাই , রাতুলের মাথা ফাটানোর ব্যাপারটা মিথিলার মনে একটুও ছেদ ফেলল না। মিথিলা মন খারাপ করে কলেজের বারান্দায় দাড়িয়ে আছেআজকে ওর পরীক্ষাটা খুবই খারাপ হয়েছেপাশ করতে পারবে বলে মনে হয় নাএত চিন্তার কারন ছিল না যদি এটা নির্বাচনী পরীক্ষা না হয়ে সাধারণ কোন পরীক্ষা হতোকিন্তুনির্বাচনী পরীক্ষায় পাশ না করতে পারলে তো সে এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না। পরের দিন কলেজে গিয়ে মিথিলা খুশিতে আত্মহারা হয়ে গেলকারন, গত রাতে নাকি শর্ট-সার্কিট এ আগুন লেগে ওদের পরীক্ষার খাতা পুড়ে গেছেতাই গতদিনের পরীক্ষাটা আবার অনুষ্ঠিত হবে। এইচ.এস.সি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরেই মিথিলার ক্যান্সার ধরা পড়ল। ধীরে ধীরে রোগটা সারা দেহে প্রভাব বিস্তার করতে শুরু করলকিন্তু, অপারেশন করতে যে পরিমাণ টাকা দরকার তা জোগাড় করাটা মিথিলার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিলো নাশেষ পর্যন্ত ধার-দেনা করে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে অপারেশন করা হল। আল্লাহের রহমতে এবং সবার দোয়ায় মিথিলা সুস্থ হয়ে উঠলো

সুস্থ হওয়ার কিছুদিন পরে মিথিলার কাছে একটা চিঠি আসে

চিঠিটা ছিল এইরকম :
প্রিয় মিথিলা,
কলেজে যে দিন তোমাকে প্রথম দেখেছি সে দিন থেকেই তোমাকে অনেক ভালবেসে ফেলেছিকিন্তুএকটা বখাটে ছেলের
ভালবাসাকে তুমি কোনদিনই মেনে নেবে না। তাই, ভেবেছিলাম লুকিয়ে যতটাভালবাসা যায় ততটাই ভালবাসবো। সুজয় যে দিন লোক ভাড়া করে এনেছিল তোমাকে কিডন্যাপ করার জন্য, সে দিন ওদের সাথে মারামারি করেছিলাম শুধু তোমাকে বাঁচাবো বলে। 
লগ্নের কাছে জানতে পেরেছিলাম, তোমার নির্বাচনী পরীক্ষায় রসায়ন পরীক্ষাটা খুব খারাপ হয়েছিলতাই, সে দিন রাতেই কলেজের অফিসে তালা ভেঙ্গে ঢুকে খাতা পুড়িয়ে দিয়েছিলাম শুধু তোমার মুখে একটু হাসি দেখব বলেকিন্তু,
দারোয়ানের কাছে ধরা পরে গিয়ে ছয় মাসের জেল হলকলেজেরই ছাত্র কাজটা করেছে বলে ব্যাপারটা শর্ট-সার্কিট এ আগুন লেগেছে বলে চালিয়ে দেয়া হলতাই আর এইচ.এস.সি পরীক্ষাটা দেয়া হল না। জেল থেকে বের হয়ে শুনলাম, তুমি ক্যান্সার এ আক্রান্তটাকার অভাবে তোমার অপারেশন হচ্ছেনা জেনে কোন উপায় না দেখে নিজের কিডনি বিক্রি করে টাকা সংগ্রহ করলাম শুধু তোমায় ভালবাসি বলে। আজ আমি জীবনের শেষ পর্যায় এ এসে উপস্থিত হয়েছিআমার অবশিষ্ট কিডনিটা অনেক আগে থেকেই নষ্ট ছিল। এখন অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। ডাক্তার বলেছে, আর খুব বেশি দিন বাঁচবো না। তাই মারা যাওয়ার আগে ভাবলামসেই কথাটা বলে যাইযে কথাটা আজো তোমায় বলতে পারিনি। আমি তোমাকে ভালবাসি মিথিলাঅনেক ভালবাসি। ভাল থেকো
ইতি,
তোমাদের ক্লাসের সবচেয়ে বাজে ছেলে
রাতুল

মিথিলার চোখ দিয়ে পানি পড়তে পড়তে চিঠিটা ভিজে গেল
Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top