হট আইটেম হট নার্গিস

Published by Unknown on  | No comments


গত কয়েক বছর ধরে বলিউডের শীর্ষ অভিনেত্রীরা বেশ ভালভাবেই মনোযোগী হয়েছেন আইটেম গানে। এদের মধ্যে কাটরিনা কাইফ, কারিনা কাপুর, দীপিকা পাড়–কোন ও প্রিয়াংকা চোপড়া ইতিমধ্যে আইটেম গানে কাজ করে ব্যাপক সফলতা পেয়েছেন। আইটেম গান এখন প্রায় অপরিহার্য বিষয়ে পরিণত হয়ে গেছে বলিউড ছবিতে। আর সেক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রীরাই। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি আইটেম গানে কাজ করলেন ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরি। এ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষি। ছবিতে প্রধান নায়িকা হিসেবে শহিদ কাপুরের বিপরীতে কাজ করছেন নার্গিস। এ ছবির জন্য একটি আইটেম গানে সম্প্রতি ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন নার্গিস। এর আগে বেশ কয়েকটি ছবিতে আইটেম গানের জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে। কিন্তু সেগুলো বুঝে শুনে ছেড়ে দিয়েছেন নার্গিস। এবারই প্রথমবারের মতো আইটেম গানে কাজ করলেন তিনি। গানটিতে তার সঙ্গে নাচতে দেখা যাবে শহিদকেও। এদিকে এ ছবির কাজ করতে করতেই সম্পর্কেও জড়িয়েছেন নার্গিস-শহিদ, এমনটাই গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। শহিদের আগে উদয় চোপড়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন নার্গিস। তবে সে সম্পর্ক বেশি দিন টিকেনি। অবশ্য শহিদের সঙ্গে নিজের সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্ব বলেই সব সময় উড়িয়ে দিয়েছেন  নার্গিস।
প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করে বেশ খুশি নার্গিস। এ বিষয়ে তিনি বলেন, অনেক সুন্দর একটি আইটেম গান ছিল এটি। আয়োজন করা হয়েছিল বড়ভাবে। এর আগেও আমাকে আইটেম গানের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আমি সেগুলো ফিরিয়ে দিয়েছি পছন্দ হয়নি বলে। এবারের আয়োজনটি আমার ভাল লেগেছে। আইটেম গানে বেশ হট নার্গিসকেই এ ছবিতে দর্শকরা দেখতে পাবেন। বন্ধু শহিদের সঙ্গে গানটির শুটিং খুব উপভোগ করেছি আমি।

About the Author

Write admin description here..

0 মন্তব্য:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top