অভিনেতা এটিএম শামসুজ্জামান নিজের রচিত একটি ঈদের নাটকে অভিনয় করেছেন। জুয়েল মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকের নাম ‘তুমি বিহনে বন্ধু’। এখানে এটিএম একজন রোমান্টিক মানুষের চরিত্রে অভিনয় করছেন, যার বয়স বাড়লেও তার স্ত্রীর প্রতি কোন ভালোবাসা কমেনি।
এ নাটক নিয়ে এটিএম শামসুজ্জামান বলেন, এ নাটকে আমার চরিত্রের নাম সোলেমান বক্স। আমার বয়স বেশি হলেও আমি একজন প্রেমিক চরিত্রে অভিনয় করেছি। আসলে এখানে একটা মানুষের শেষ জীবনে তার স্ত্রীর পাশে বা কাছে থাকা কতটা জরুরী তা দেখানো হয়েছে। আমি এ নাটকে আমার বউকে আমার পাশাপাশি রাখতে চাই, কোথাও ঘুরতেও যেতে দিতে চাই না। কিন্তু একসময় সে শহরে চলে গেলে আমি একা হয়ে যাই এবং নানা ঘটনা ঘটতে থাকে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।
পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। বৃদ্ধ বয়সের আবেগ ও কমেডিভিত্তিক গল্প নিয়ে তৈরি এই নাটকটি এসএ টিভিতে আসছে ঈদে প্রচার হবে।
এ নাটকে এটিএম এর পাশাপাশি অভিনয় করেছেন ডলি জহুর, আহমেদ রুবেল, চিক্রলেখা গুহ, স্নিগ্ধা প্রমূখ।

0 মন্তব্য: