অনেক দুরের ঐ পাশে

Published by Unknown on  | No comments


অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি ,
হাঁপিয়ে উঠেছি অনিয়ম দেখতে দেখতে ।
আর ইচ্ছে করে না,
অন্য আকার আকৃতি দিয়ে অপূর্ণ জীবনকে পূর্ণতা দান করতে ।
মনে হচ্ছে আমি আমরা অনেক দুরের ঐপাশে চলে যাচ্ছি  ,
খুব নিষ্ঠুর একটা বাস্তবতায় পা রেখেছি ।
সব কিছুই  ভুলিয়ে দিচ্ছে যুগের দাবি বলে,
কর্মটা ভুলিয়ে দিচ্ছে অতীত,
সময়ের ব্যস্ততা ভুলিয়ে দিচ্ছে জন্ম লগ্ন বন্ধন গুলো ।
নারীটা ভুলিয়ে দিচ্ছে শৈশবের মধুর সৃতি ।
মিডিয়াটা ভুলিয়ে দিচ্ছে শত বছরের ধারন ও লালন করা ধর্মটা,
কেন জীবনটা নাটকের সিকোয়েন্সের মতো,
খেলা শেষে দুয়ে মুছে যার যার জায়গায় চলে যাওয়া ।

About the Author

Write admin description here..

0 মন্তব্য:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top