জোছনা রাতের গল্প

Published by Unknown on  | No comments

মধ্যরাতের অর্ধচাঁদের ধোঁয়াটে আভা
ধোঁয়াশা মেঘগুলো একে একে
রোধ করে যায় আরাধ্য রশ্মিগুলো
তারপর হারানো আমেজ চকিতে ফিরে পায়
অর্ধরূপী নিঃসঙ্গ চাঁদ।
জ্বলজ্বল জলসায় ফিরে আসে ত্রস্ত আমেজ
আবছায়া জোছনা আলোক ফিরে পায় নম্র বাতাস
নড়ে ওঠা পাতাগুলোর স্বল্প ফাঁক গলে
চকিতে চোখে পাড়ি জমায় চন্দ্র আলোক
আলোক তোড়ে সমুদ্রবান দুচোখ ভাসায়।
নিঃস্বরূপী অর্ধচাঁদের ধোঁয়াটে আভা
দুঃখ নীলিমা ঘিরে থাকে তার আলোক প্রভা
আঁধার আকাশ ছেয়ে থাকে শুধু অন্ধ ডানায়
অশ্রুত স্বর ঘোলাটে মেঘের আলোক ধাঁধায়
ভেসে যায়, ভেসে বেড়ায় দুঃখরূপী মেঘদল।
দুঃখরূপী অর্ধচাঁদের নীলচে আভা
অর্ধকালোয় আবৃত মেঘ, নীলাভ মায়া
নীলচে আঁধার, বিস্ময় ঘোর আলোর খেলায়
আঁধার আলোয় লুকোচুরি তার অলীক মায়ায়
অযাচিত মন খুঁজে ফেরে তারই নীলাভ বচন।

About the Author

Write admin description here..

0 মন্তব্য:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top