ব্রিটিশ দম্পতি স্টিভ এবং ক্যারোলিন ক্যাটরাইট এর শুনানি চলছে কোর্টে–অপরাধ? অতি শব্দে যৌনক্রিয়া করে প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটানো এবং শব্দদূষণ করা!!কোর্টে অপরাধের সপক্ষে ১০ মিনিটের অডিও টেপ শোনানো হয়…সাক্ষ্য দেন প্রতিবেশী এক মহিলা, যে নিয়মিত ওই বাড়ীর সামনে দিয়ে বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করে এবং এলাকার পোষ্টম্যান।
এই দম্পতির পাশের বাসার বাসিন্দা রাসেল ও’কনোর জানান, “তাদের এই শব্দ একেবারেই অস্বাভাবিক! মনে হয় যেন তাদের দুইজন নিদারুন যন্ত্রণায় কাতরাচ্ছে!! এর হাত থেকে বাচাঁর জন্য আমি টিভির সাউন্ড ফুল ভলিউমে দিয়েও রেহাই পাইনি”
স্হানীয় পরিবেশ দপ্তরের লোক অভিযোগের প্রেক্ষিতে তাদের বাসায় যন্ত্র বসিয়ে ৩০-৪০ ডেসিবেলের মধ্যে শব্দ পরিমাপ করে।
ম্যারিয়ন ডিক্সন নামে পরিবেশ দপ্তরের ম্যানেজার জানান, “আমি একটি পুরুষকন্ঠের আর্তনাদ শুনেছি….যেটা খুবই স্নায়ু পীড়াদায়ক!” তার সহকর্মী পামেলা স্পার্ক কোর্টকে বলেন, “মহিলার গলার আওয়াজ ছিল উন্মাদের ন্যায়…তার চিৎকারে মনে হচ্ছিল তাকে কেউ খুন করছে”
কোর্ট এই দম্পতিকে চিৎকার, চেচামেচি না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু তারা আপিল করেছে। আপিল শুনানিতে ক্যারোলিন বলেন, “আমি অনেক চেষ্টা করেছি এটা কমানোর…এমনকি মাথার উপর বালিশও চাপা দিয়েছি…লোকজনকে কম বিরক্ত করার জন্য আমরা এখন রাত বাদ দিয়ে সকালে সেক্স করি!”
আপিলের ফলাফল কি হয় কে জানে?
0 মন্তব্য: