প্রেমের গল্প

Published by Unknown on  | No comments





শোবিজের প্রেম নাকি আজ আছে কাল নেই! কিন্তু সবার ক্ষেত্রে কি এ কথা খাটে? প্রভা দেখিয়ে দিয়েছেন, প্রথম প্রণয়কে পরিণয়ে রূপ দেওয়ার সাহস, ধৈর্য দুটোই তিনি রাখেনসেই স্কুলজীবন থেকে শুরু হয়েছিল রাজীবের সঙ্গে তাঁর প্রেমের গল্পরাজীব তখন কলেজে পড়েন; প্রভা স্কুলে, নবম শ্রেণীতেতখনো প্রভা মর্ত্যের তারকা হয়ে ওঠেননি, প্রথমবার এক ঝলক প্রভাকে দেখেই রাজীব অপলক তাকিয়ে ছিলেনপরে চোখের পলক পড়লেও মন থেকে কিছুতেই সরাতে পারেননিব্যস, প্রেমিক পুরুষ বের করে নেন স্বপ্নের রাজকন্যার ব্যক্তিগত ফোন নম্বরপ্রথমে বিরক্ত, পরে নিমরাজি, সব শেষে কথা বলতে বলতে প্রভাও মন দিয়ে দেন রাজীবকেমুঠোফোনেই চলে দুজনার ভাব বিনিময়অবশেষে মুঠোফোনেই প্রেমপ্রেমের প্রস্তাবে হ্যাঁজানিয়ে দিলেও প্রভা তখনো রাজীবকে দেখেননিএক মাস পর প্রথম দেখার পর্বটিও সেরে নেন দুজনেরাজীব ক্রিকেট খেলে পাওয়া মেডেল’, মহামূল্যবান ঘড়িউপহার দেন প্রভাকেসেই উপহার সারা জীবন সযত্নে রাখার শপথ নেন প্রভাস্কুলছাত্রী প্রভার জন্য অবশ্য তখন রাজীবের সঙ্গে দেখা-সাক্ষাত্ করাটা বেশ মুশকিলই ছিলকলেজে উঠে কোচিং করার ফাঁকে ফাঁকে প্রেমের পর্ব চলতে থাকেবিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেম তো আর বাধা মানে নাতবে এটা ঠিক, আট বছর সমান্তরালে প্রেম চলেনিঅনেক চড়াই-উতরাই পেরিয়েছেন দুজনেএ বছর হঠাৎ করেই রাজীব একদিন প্রভাকে প্রস্তাব করে বসেন, ‘আমাকে বিয়ে করবে?’ ব্যস, লাজুক হেসে রাজীবের রাজকন্যাও সায় জানিয়ে দেনবিয়েটা হচ্ছে আগামী বছরতবে বিয়ের প্রস্তুতি হিসেবে গত শুক্রবার স্পেকট্রা কনভেনশন সেন্টারে একে অপরের হাতে আংটি পরিয়ে দেন প্রভা-রাজীববাগদানে শোবিজের খুব বেশি অতিথি ছিলেন না, পরিবার-আত্মীয়স্বজন, কাছের বন্ধুবান্ধবই ছিলেন বেশিবিয়ে নিয়ে কন্যা এতটাই উচ্ছ্বসিত, নিজের বাগদানের পোশাকটিও প্রভা মুন কালেকশনের মুনমুনের সঙ্গে তৈরি করেনকানিজ আলমাসের কাছে সাজ নিয়ে বর আসার আগেই পৌঁছে যান প্রভাউপস্থাপক প্রশ্ন করেন, কেমন লাগছে? প্রভা স্বভাবসুলভ হাসি ছড়িয়ে জানান, ‘আমি সব সময় বেশি কথা বলিআজ তাই আমাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কম কথা বলিতাই অল্প কথাতেই বলিখুব বেশি ভালো লাগছেঅবশ্য মঞ্চে বসেও প্রভা তথাকথিত কনেদের মতো আচরণ করতে পারছিলেন নামঞ্চের পেছনে ফুলটা কই?’, ‘আলো কখন নেভানো হবে?’—প্রভার কথার ফুলঝুরি বরাবরের মতোই ঝরছিল অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত

About the Author

Write admin description here..

0 মন্তব্য:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top