সঞ্জয়ের প্রেমে সমিতা

Published by Unknown on  | No comments



 সঞ্জয় দত্ত একজন আ ন্ডারওয়ার্ল্ড ডন। আর সমিতা শেঠি তার বড় ভক্ত। কিন্তু সঞ্জয়ের সঙ্গে অনেক কষ্ট করে দেখা করেই তার প্রেমে পড়ে যান সমিতা। তার এই প্রেম একতরফা। কারণ, সঞ্জয় কখনই প্রেমে বিশ্বাসী নন, রাহাজানিতে বিশ্বাসী। কিন্তু এক সময় আত্মহত্যার হুমকি দিলে সমিতার প্রেম গ্রহণ করে নেন সঞ্জয়। এরপরই শুরু হয় তাদের নতুন জীবনের হিসাব। সমিতা ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ড থেকে তাকে সরিয়ে আনার চেষ্টা করেন। এক সময় বিয়ে হয় তাদের। এরকম কাহিনী নিয়েই একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন সঞ্জয় দত্ত ও সমিতা শেঠি। এর আগে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও এই প্রথমবারের মতো সঞ্জয় অভিনয় করছেন সমিতার সঙ্গে। অ্যাকশন-কমেডি নির্ভর এ ছবিটি পরিচালনা করছেন পিকে চোপড়া। ছবিটির শুটিং খুব শিগগিরই ভারত ও দুবাইয়ে শুরু হতে যাচ্ছে। এদিকে এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসছেন সমিতা। সঞ্জয়ের সঙ্গে বেশ কিছু রগরগে দৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন তিনি। অন্যদিকে সর্বশেষ ফারেবছবিতে নগ্ন হয়ে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছিলেন সমিতা। এ ছবিতে মনোজ বাজপেয়ীর বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেন তিনি। এবার দীর্ঘদিন পর এ ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক হচ্ছে সমিতার। বিষয়টি নিয়ে দারুণ খুশি তিনি। সবচেয়ে বেশি আনন্দিত সঞ্জয়ের বিপরীতে অভিনয় করতে যাওয়ায়। এ বিষয়ে সমিতা বলেন, সঞ্জয় শুরু থেকেই আমার অনেক প্রিয় একজন অভিনেতা। বিশেষ করে তার ব্যক্তিত্ব আমাকে খুব টানে। তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি, তাই আমি বেশ এক্সাইটেড। আর খোলামেলা হতে আমার কখনই আপত্তি ছিল না, এখনও নেই। চরিত্রের প্রয়োজনে খোলামেলা পোশাক পরতে আমি দারুণ আনন্দ পাই।


About the Author

Write admin description here..

0 মন্তব্য:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top