যখন তোমায় দেখি মনে শান্তি লাগে… লুকিয়ে
লুকিয়ে দেখি তোমায়… যাতে তুমি না দেখতে পাও আমায়… আমি বুঝতে দিতে
চাই না তোমায়… জানি তবুও তুমি বুঝে ফেল আমি যে তোমায়
লুকিয়ে লুকিয়ে দেখছি… আমি বুঝতে পারি তুমি ইচ্ছে করে আমার সামনে
দিয়ে যাও যেন আমি তোমায় ভাল করে দেখি… আমি জানি তুমি
আমায় পছন্দ করো কিন্তু ভালবাসো কিনা জানি না… তোমার আমার মনের
টান যে কতটুকু তা তুমি ভাল করেই জানো… আমি সাহস করে বলতে
পারি না যে তোমায় আমি কতটা চাই… আমি এও বুঝতে পারি
তুমিও আমায় চাও… তবে বলেই ফেল না… আমি তোমার
জন্য তেমন কিছুই করতে পারব না যা ইতিহাসে লেখা রবে কিন্তু এতটুকুজানি দিতে পারব
একরাশ ভাললাগা আর ভালবাসায় মাখা মূহুর্ত…

0 মন্তব্য: