ভালবাসার তিনটা শব্দ

Published by Unknown on  | No comments


মেয়েটা আমার সামনেই বসাতাকে তিনটা শব্দ বললেই ঝামেলা চুকে যায়তিনটা মাত্র শব্দহোক ইংরেজীতে বা বাংলায়রোদেলা উঠে দাঁড়াল চল উঠি এখুনি উঠবি? হু, বাসায় কাজ আছে আমার” “শীট্‌” ?”
আমাকে একটু নাভিদের বাসায় যেতে হতওর বাসাতো ঊত্তরা৬ নম্বর সেক্টর” “চল তাহলে আমার সাথে তোর বাসা যেন কত নম্বরে??” “৮ নম্বর
ছয়ের আগে না পরে?” “পরেএতকিছু জেনে কি করবি??” “তাইতোচল যাইএমনিতেই দেরী হয়ে গেসেনাভিদের বাচ্চা আবার মাইর না দেয়
Add caption
উত্তরার বাসগুলো আজকে খালি যাচ্ছেকেন কে জানেআমরা উঠে গেলাম একটায় বাস সাঁ সাঁ করে ছুটছেভীড়ও আজকে কমকেমনটা লাগে?? অথচ আজকে যদি আমার মেকানিকাল এক্সাম থাকতো তাহলে ঢাকার সব গাড়ি এই রোডে থাকতোআহা, রোদেলার সাথে এক বাসে পাশাপাশি বসে যদি অনন্তকাল ছুটে চলা যেতওর পাশে বসে দোজখে যেতেও আমি রাজীঅথচ আজ রাস্তা ফাঁকাকেবলই মনে হচ্ছে এই বুঝি এসে গেলাম ৬ নাম্বারেমনে মনে ড্রাইভার ব্যাটাকে একটা গালি দিলামরোদেলার পাশে আর বসা হবে নাওর কথায় চমকে উঠি- কিরে, মুখ কালো কেন?” “আমার গায়ের রঙই কালো” “মন খারাপ নাকি??” “মন খারাপ হবে কেন? মন ভাল” (মনে মনে- তুই কি বুঝিস না কিছুই?) “গুডতোর কোন ফ্রেন্ডের বাসায় যেন যাবি??” “নাদিম” “তখনতো নাভিদ বললি!!” (মনে মনে- শীট্‌হের লাইগাই মিথ্যা বলতে চাই নাধরা খেয়ে যাই।)
ওর ডাকনাম নাদিমনাভিদুল আলম নাদিম” “ও আচ্ছামনটা ভীষন খারাপ হয়ে গেলরোদেলার কাছ থেকে বিদায় নিলে প্রতিবারই এমন হয় অবশ্যবুকটা খালি খালি লাগেখালি বুক নিয়েই বাস থেকে নেমে গেলামরোদেলা সামনে নামবেআমি কাল্পনিক নাভিদুল আলম নাদিমের বাসার উদ্দেশ্যে পা বাড়ালামরাস্তার ওপারে বাস কাউন্টারকলাবাগানের একটা টিকিট কাটলামখালি খালি লাগা বুকটা নিকোটিন দিয়ে ভরার জন্য একটা সিগারেট ধরালাম বাসের লাইনে দাঁড়িয়ে আছিপকেট কাঁপিয়ে মোবাইল ভাইব্রেট করা শুরু করলরোদেলার ফোনকি ব্যাপার?? “হ্যালোবল
কই তুই??”
এইত নাভিদের বাসার গেট দিয়ে ঢুকছি
ওও
তুই কি বাসায় পৌছে গেছিস?”
নাআমি বাসের লাইনের শেষে
মানে?”
পেছনে তাকা গাধা
যা আছে কপালে আজ রোদেলাকে তিনটা শব্দ বলবোই

About the Author

Write admin description here..

0 মন্তব্য:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top