সাত নায়িকার গোপন প্রেম

Published by Unknown on  | No comments



বিনোদন ডেস্ক: সেলিব্রেটিদের প্রেম-বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। হলিউড, বলিউড, টলিউড ও ঢালিউডে যুগে যুগে, কালে কালে তারকাদের প্রেম-প্রণয়ের গুঞ্জনে বাতাস ভারি হয়েছে, এখনো হচ্ছে। ঢালিউডে সুজাতা, সুচন্দা, সুচরিতা থেকে শাবনাজ, রেসি পর্যন্ত এই জল গড়িয়েছে। নব্বই দশকে এবং এরপর ঢালিউডে আসা সাত নায়িকার প্রেমের গুঞ্জন অথবা সত্যিকারের প্রেম-বিয়ের চিত্র ছিল এমন-
শাবনাজ : ১৯৯১ সালে এহতেশামের ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হয়ে আসেন শাবনাজ। ওই চলচ্চিত্রে তার নায়ক ছিলেন নাঈম। চলচ্চিত্রটিতে অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠ হন দুজন। একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেন। শুরু থেকেই তাদের প্রেম কাহিনী মিডিয়ায় চাউর হয়। কিন্তু এ খবর তারা অস্বীকার করেন। অবশেষে ১৯৯৬ সালে বিয়ের পিঁড়িতে বসে অবসান ঘটান সব জল্পনা-কল্পনার।
মৌসুমী : ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের নায়িকা হন মৌসুমী। শুরুতেই এই চলচ্চিত্রের নায়ক সালমান শাহকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জন রটলেও পরে আরেক হার্টথ্রব নায়ক ওমর সানীর সঙ্গে মৌসুমীর প্রেমের খবর চলচ্চিত্রাঙ্গনসহ সর্বত্র ছড়িয়ে পড়ে। যথারীতি প্রথমে অস্বীকার, পরে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। এর পরেও অনেকের সঙ্গে জড়িয়ে মৌসুমীর প্রেমের গুঞ্জন রটলেও এখনো মৌসুমী-সানির সুখী দাম্পত্য জীবন অনেকের কাছে ঈর্ষণীয়।
শাবনূর : ১৯৯৩ সালে এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের নায়িকা হিসেবে পাওয়া গেল শাবনূরকে। ক্যারিয়ারের শুরু থেকেই সাবি্বর, সালমান শাহ, রিয়াজসহ অনেকের সঙ্গে তার 

About the Author

Write admin description here..

0 মন্তব্য:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blogger template. Proudly Powered by Blogger.
back to top